Sunday, March 10, 2019

(3) লিভার ভালো রাখার কিছু উপায়





 সুস্থ লিভার সুস্থ জীবন-


 লিভার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ থাকতে লিভারের খেয়াল রাখতেই হবে। অধিকাংশ ক্ষেত্রেই লিভার খারাপ হওয়ার কারণ হয় কিছু বদ অভ্যাস।  চলুন জেনে নেই লিভার ভালো রাখার কিছু উপায়


কোন কোন প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করবেন?

ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণ:  

ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণে রাখুন। কারণ, উচ্চ রক্তচাপ লিভারের কার্যক্ষমতায় বাধা প্রদান করে।


২। ওজন নিয়ন্ত্রণ:  

ওজন নিয়ন্ত্রণে রাখুন। কারণ স্থূলতা লিভারে চর্বি জমতে সাহায্য করে। ফ্যাটি লিভারই এখন এ দেশে ক্রনিক লিভার ডিজিজের প্রধান কারণ। সূত্র: এভ্রিডে হেলথ। নিয়মিত ব্যায়াম করুণ। যেমন হাঁটাহাঁটি, সাতার কাটা ও যোগ ব্যায়াম ইত্যাদি।


৩ । শর্করা:  

শর্করা জাতীয় খাবার কম খান শর্করা জাতীয় খাদ্যের আধিক্য লিভারের মারাত্মক ক্ষতি করে, তাই অধিক শর্করা জাতীয় খাবার এড়িয়ে চলতে চেষ্টা করুণ। ডায়াবেটিক হলে লিভার মারাত্মক ঝুঁকির মধ্যে থাকে।

৪ । হেলদি ফ্যাট- 

ফ্যাট শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় । তাই লিভার সুস্থ রাখতে ফ্যাট ডায়েট থেকে একেবারে বাদ দিয়ে দেবেন না। লিভার সুস্থ রাখার জন্য হেলথি ফ্যাট পরিমিত পরিমানে গ্রহণ করুন  অলিভ, ওয়ালনাট জাতীয় খাবারে হেলদি ফ্যাট থাকে।

৫ । প্লান্ট প্রোটিন- 

লিভার সুস্থ রাখতে সবচেয়ে বেশি জরুরি সঠিক খাবার বাছা। অ্যানিমাল প্রোটিনের থেকে লিভারের জন্য বেশি ভাল প্লান্ট প্রোটিন। ডাল, সবুজ শাক-সব্জি, বাদাম, ফাইবার খান।

৬। হার্বাল কেয়ার-

 শুনতে অদ্ভুত লাগলেও বেশ কিছু গাছের মূল রয়েছে যা লিভার সুস্থ রাখতে সাহায্য করে। ড্যানডেলিওন, মিল্ক থিসল বা হলুদের মূল লিভারের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।

কোন কোন অভ্যাস পরিহার করবেন?


। মদ্যপান:

মদ্যপান হতে বিরত থাকুন কারণ যেকোনো রোগীরই অ্যালকোহল থেকে দূরে থাকাটা অত্যন্ত জরুরি। অ্যালকোহল নিজেই অ্যালকোহলিক লিভার সিরোসিস তৈরি করতে পারে। অ্যালকোহল গ্রহণ করলে হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভার রোগের মাত্রাও অনেক বৃদ্ধি পায়। মদ্যপানের কারণে ফ্যাটি লিভার হয়ে থাকে। পাশাপাশি যাঁরা অ্যালকোহল গ্রহণ করেন তাঁদের লিভারে ফোড়া হওয়ার ঝুঁকি অনেক বেশি।

২ । ওষুধ থেকে সাবধান:

বেশি কিছু ওষুধ লিভারের ক্ষতি করে। এ সব ওষুধ থেকে দূরে থাকুন। কিছু পেনকিলার, যেমন টাইলেনল বা কোলেস্টেরলের ওষুধ লিভারের প্রভূত ক্ষতি করে।

৩ । সাপ্লিমেন্ট:

প্রোটিন বা ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়ার সময় সতর্ক থাকুন। এমন সাপ্লিমেন্ট বাছুন যা লিভার ডিটক্সিফাই করতে সাহায্য করে। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি লিভার পরিষ্কার রাখে। প্রোটিনের মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিডও লিভার পরিষ্কার রাখার জন্য ভাল। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভার সুস্থ রাখতে সাহায্য করে।


এককথায় লিভার সুস্থ রাখার জন্য, শর্করা প্রোটিন ও ফ্যাট গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা গ্রহণ করুন।হেলথি খাবার পরিমিত পরিমানে খান।  কোনো মেডিসিন গ্রহণের ক্ষেত্রে সতর্ক হন।  এলকোহল গ্রহণের অভ্যাস  থাকলে এটাকে নিয়ন্ত্রন করুন। হেলথি লাইফ স্টাইল মেইনটেইন করুন, পরিমিত পরিমানে ঘুমান,  হাটা-হাটি , যোগ ব্যায়াম নিয়মিত করুন। আমাদের আগের ব্লগ এ লেখা লিভার সুস্থ রাখার খাবার গুলো বেশি বেশি পরিমানে খান। 


No comments:

Post a Comment